ব্যাটিংয়ে ইংল্যান্ড, দলে সৌম্যের বদলে ইমরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টসে জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড। ছবি: প্রথম আলো
টসে জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড। ছবি: প্রথম আলো

প্রস্তুতি ম্যাচের সেঞ্চুরিটা কাজে লাগল ইমরুল কায়েসের। ফর্মে ফেরার ইঙ্গিত দেওয়া ইমরুল ফিরেছেন বাংলাদেশ দলে। তবে ইমরুলের ব্যাটিং দেখার জন্য অপেক্ষা করতে হবে, কারণ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড।

ইমরুলকে জায়গা দিতে বাদ পড়েছেন সৌম্য সরকার। আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডের দল থেকে এই একটিই পরিবর্তন বাংলাদেশ দলে। ইংল্যান্ডের হয়ে অভিষেক হচ্ছে বেন ডাকেটের।

দুই অধিনায়কের টস করার একফাঁকে। ছবি: শামসুল হক
দুই অধিনায়কের টস করার একফাঁকে। ছবি: শামসুল হক

বাংলাদেশ দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মোশাররফ হোসেন, তাসকিন আহমেদ, মাশরাফি বিন মুর্তজা, শফিউল ইসলাম।