>বাংলাদেশের পক্ষে তিন ধরনের ক্রিকেটেই সবচেয়ে বেশি রান তামিম ইকবালের। ব্যাটিংয়ে তামিমের যে কীর্তি, কদিন আগে বোলিংয়েও তা গড়েছেন সাকিব আল হাসান। তিন ভুবনের রাজা এই দুজনকে নিয়েই পুরো পাতা

৪৮১৩ ওয়ানডে ৩১১৮ টেস্ট ১১৫৪ টি–টোয়েন্টি
রেকর্ডের হাতবদল
বাংলাদেশের প্রথম ওয়ানডেতে সর্বোচ্চ ৩৭ রান ছিল তাঁর, পরের ম্যাচে ২৫। এতেই সবচেয়ে বেশি রানের রেকর্ডটি প্রায় আড়াই বছর ছিল শহীদুর রহমানের অধিকারে। বোলিং রেকর্ডের মতো এটির অবশ্য বেশি হাতবদল হয়নি।
রান ব্যাটসম্যান তারিখ
৩৭ শহীদুর রহমান ৩১ মার্চ ১৯৮৬
৬৮ মিনহাজুল আবেদীন ২৭ অক্টোবর ১৯৮৮
১০৮ আমিনুল ইসলাম ৩০ এপ্রিল ১৯৯০
১১৬ মিনহাজুল আবেদীন ২৫ ডিসেম্বর ১৯৯০
১৯০ আতহার আলী খান ৩১ ডিসেম্বরর ১৯৯০
৫৩৫ আমিনুল ইসলাম ২০ মার্চ ১৯৯৯
৫৭১ আকরাম খান ২৪ মার্চ ১৯৯৯
৯৯৫ খালেদ মাসুদ ১৬ জুলাই ২০০৪
১৭০৩ হাবিবুল বাশার ২৯ জুলাই ২০০৬
১৭৩৩ খালেদ মাসুদ ৩০ জুলাই ২০০৬
১৮১৮ হাবিবুল/মাসুদ ১৫ ডিসেম্বর ২০০৬
১৮৪০ হাবিবুল বাশার ১৭ ডিসেম্বর ২০০৬
২১৮৮ মোহাম্মদ আশরাফুল ১১ এপ্রিল ২০০৮
৩৩৯৮ সাকিব আল হাসান ৬ ডিসেম্বর ২০১১
৩৭০২ তামিম ইকবাল ৩১ অক্টোবর ২০১৩
৩৭১৫ সাকিব আল হাসান ২০ ফেব্রুয়ারি ২০১৪
৪২৫৭ তামিম ইকবাল ১৭ এপ্রিল ২০১৫
দেশের সীমা ছাড়িয়ে
একটা ক্ষেত্রে তামিম বিশ্বেই অনন্য। তিন ধরনের ক্রিকেটেই দেশের পক্ষে সবচেয়ে বেশি রান ও সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের কীর্তি একমাত্র তাঁরই
ওয়ানডের তামিম
বাংলাদেশের হয়ে টানা ফিফটি (৫) ও সেঞ্চুরির (২) রেকর্ড।
৬ সেঞ্চুরি নিয়ে সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে বাংলাদেশের সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক।
বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ফিফটি (৩৩টি)।
দ্বিপাক্ষিক সিরিজে সবচেয়ে বেশি রান। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচে ৩১২।
বাংলাদেশের সর্বোচ্চ জুটির অংশীদার। ২০১৫ সালে মুশফিকুর রহিমকে নিয়ে তৃতীয় উইকেটে পাকিস্তানের বিপক্ষে ১৭৮ রান যোগ করেন তামিম।