ব্যাটিংয়ে বাংলাদেশ, দলে নাসির-আবু হায়দার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। বৃষ্টির কারণে কমে ১৫ ওভার হওয়া ম্যাচে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ।
শ্রীলঙ্কার বিপক্ষে জয়ী একাদশ নিয়েই খেলছে ভারত। আরব আমিরাত ম্যাচে সুযোগ পাওয়া হরভজন, ভুবনেশ্বর আর নেগি একাদশের বাইরে।
বাংলাদেশের একাদশে এসেছে দুটি পরিবর্তন। মিথুন ও আরাফাত সানির জায়গায় আজ খেলবেন নাসির হোসেন ও আবু হায়দার। নাসির একাদশে ফেরায় আরও শক্তিশালী হলো ব্যাটিং লাইন-আপ। সাকিব খেলছেন। মাশরাফি, আল-আমিন, তাসকিন ও আবু হায়দার চার পেসার নিয়ে খেলছে বাংলাদেশ।
১৫ ওভারের এই ম্যাচে প্রত্যেক বোলার সর্বোচ্চ ৩ ওভার করে বল করতে পারবেন।