ব্যাটিংয়ের মাঝেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর থেকেই মহেন্দ্র সিং ধোনির মধ্যে কেমন যেন একটা বদল দেখা যাচ্ছে! সাধারণ যাত্রীর মতো করে ট্রেনে চড়ছেন, দেখা করছেন ক্রিকেটে বিখ্যাত হওয়ার আগের সময়ের পরিচিত চা-ওয়ালার সঙ্গে। তবে ভারতীয় উইকেটকিপার-ব্যাটসম্যানের এবারের কাণ্ডটা আরও চমক-জাগানিয়া। ক্রিজে ব্যাটিং করার সময় কেউ অটোগ্রাফ দেয়! ঘটনাটা ঘটেছে বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে। ভিদর্ভের বিপক্ষে ম্যাচে ঝাড়খন্ডের হয়ে ব্যাটিং করছিলেন ধোনি। তিনি খেলছেন, সেটি চাউর হতেই মাঠে ও বাইরে ভিড় জমে যায়। এর মধ্যেই নিজের কাজটা সেরে নিলেন পাগুলে এক ভক্ত। নিরাপত্তারক্ষীদের ফাঁকি দিয়ে সোজা ক্রিজে চলে যান, গিয়েই একটা সাদা কাগজ আর কলমও বাড়িয়ে দেন। তবে ধোনি যে তাতে অটোগ্রাফও দিয়ে দেবেন, সেটি কি ভাবতে পেরেছিলেন! নিউজ ১৮।