ব্যাটে-বলে মুনাবীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটিংয়ে দলীয় সর্বোচ্চ ৭২ রান। বল হাতে ৪০ রানে ৫ উইকেট। শ্রীলঙ্কার দিলশান মুনাবীরার অলরাউন্ড নৈপুণ্যে কাল মিরপুরে প্রাইম ব্যাংক ১১৩ রানে হারিয়েছে কলাবাগান ক্রিকেট একাডেমিকে। ঢাকা প্রিমিয়ার লিগে এটি ব্যাংকের দ্বিতীয় জয়। এদিন দ্বিতীয় জয় পেয়েছে মোহামেডান এবং পারটেক্সও। মোহামেডান ৪৪ রানে ব্রাদার্সকে ও পারটেক্স ১২ রানে হারিয়েছে ওল্ড ডিওএইচএসকে।
দ্বিতীয় উইকেটে সাদমান এবং মুনাবীরার ১২৩ রানের জুটি ব্যাংক দলকে ভালো একটা ভিত গড়ে দেয়। মুনাবীরার ৮০ বলের ইনিংসে আছে ৭ চার ও ৪ ছয়। সাদমানের রান ৫৩। শেষ দিকে ২১ বলে নুরুল হাসানের ৪০, প্রাইম ব্যাংকের স্কোর ২৭৪। এরপর মুনাবীরার স্পিনে ১৬১ রানে শেষ কলাবাগান একাডেমি। জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্ট জয়ের নায়ক তাইজুল নিয়েছেন ২ উইকেট। বিকেএসপিতে ইজাজ আহমেদ (৮৪) ও নাঈম ইসলামের (৫২) ফিফটিতে ২৫৯ রান করেছিল মোহামেডান। ৪৭ রানে ৫ উইকেট নিয়েছেন আসিফ। তবে ব্রাদার্সের ৪৪ রানের পরাজয়ে তাঁর বোলিং সাফল্য ম্লান। ৮ ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে রান করলেও ফিফটি শূন্য ব্রাদার্সের ইনিংস।
ফতুল্লায় পারটেক্স-ওল্ড ডিওএইচএসের লো স্কোরিং ম্যাচ ফিফটি দেখেনি একটিও। পারটেক্সের ১৮৯/৮ রানের জবাবে ১৭৭ করে ওল্ড ডিওএইচএস। ১৩ রানে শেষ চার উইকেট হারিয়ে তৃতীয় হার নিয়ে মাঠ ছাড়ে তারা।
সংক্ষিপ্ত স্কোর
প্রাইম ব্যাংক-কলাবাগান একাডেমি. মিরপুর
প্রাইম ব্যাংক: ৪৯.৪ ওভারে ২৭৪ (মুনাবীরা ৭২, সাদমান ৫৩, নুরুল ৪০, সৌম্য ২৭; মাহমুদুল ৩/২৬, শরীফ ২/৩৫, নাবিল ২/৫৫)।
কলাবাগান একাডেমি: ৪০.৫ ওভারে ১৬১ (জীবন ৩৬, নাজমুল ৩৫, ইমতিয়াজ ২২; মুনাবীরা ৫/৪০, তাইজুল ২/১০, শুভাগত ২/৩৮)।
ফল: প্রাইম ব্যাংক ১১৩ রানে জয়ী।
মোহামেডান-ব্রাদার্স, বিকেএসপি
মোহামেডান: ৫০ ওভারে ২৫৯/৯ (ইজাজ ৮৪, নাঈম ৫২, আরিফুল ৪৭; আসিফ ৫/৪৭, সাদিকুর ২/৩৭)।
ব্রাদার্স: ৫০ ওভারে ২১৫/৭ (নাজমুস ৪৬, সাদিকুর ৩২*, শাহাজাদা ৩১*, আফতাব ২২, অভিষেক ২১; অমিত ২/২৮, রাহাতুল ২/৪৫)।
ফল: মোহামেডান ৪৪ রানে জয়ী।
ওল্ড ডিওএইচএস-পারটেক্স, ফতুল্লা
পারটেক্স: ৫০ ওভারে ১৮৯/৮ (মেহরাব জুনিয়র ৪৮, রাজিন ৩০, আরমান ২৮, নুরুজ্জামান ২৭*; শহীদুল ৩/৪১, নেহাদুজ্জামান ২/২৩)।
ওল্ড ডিওএইচএস: ৪৯.১ ওভারে ১৭৭ ( কাফি ৩৩, সজীব ৩০, জয়রাজ ২৮, রনি ২১; শফিউল ৩/২৩, নুরুজ্জামান ৩/৪৬)।
ফল: পারটেক্স ১২ রানে জয়ী।