ব্রড-অ্যান্ডারসনে চূর্ণ ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই বলেই ৬ উইকেট—ভারতীয় ইনিংস শেষে স্টুয়ার্ট ব্রড । তাঁর বোলিং বিশ্লেষণ ১৩.৪-৬-২৫-৬! ষ রয়টার্স
এই বলেই ৬ উইকেট—ভারতীয় ইনিংস শেষে স্টুয়ার্ট ব্রড । তাঁর বোলিং বিশ্লেষণ ১৩.৪-৬-২৫-৬! ষ রয়টার্স

উজ্জীবিত ইংল্যান্ড, এলোমেলো ভারত। ওল্ড ট্রাফোর্ড টেস্ট শুরুর আগের শিরোনাম। কাল ইংল্যান্ড-ভারতের চতুর্থ টেস্টের প্রথম দিনটা অনুসরণ করল শিরোনামকেই। তবে ইংলিশরা মাঠে ছিল আরও উজ্জীবিত, ভারতীয়রা আরও ছন্নছাড়া। এতটাই যে অনাকাঙ্ক্ষিত এক বিশ্ব রেকর্ডেই ভাগ বসিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। ভারতের ছয়-ছয়জন ব্যাটসম্যান আউট হয়েছেন কোনো রান না করেই। ১৩৭ বছরের টেস্ট ইতিহাসে এর আগে মাত্র তিনবারই কোনো দলের ছয়জন ব্যাটসম্যান শূন্য রানে আউট হয়েছেন। লজ্জার এই রেকর্ড ছোঁয়ার পরও চা-বিরতির আগে অলআউট হওয়া ভারত ধোনির সৌজন্যে করেছে ১৫২ রান।
বিপর্যয়ের মুখে বুক চিতিয়েই ৭১ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন ভারতের অধিনায়ক। এ ছাড়া দুই অঙ্ক ছুঁয়েছেন শুধু অজিঙ্কা রাহানে (২৪) ও দলে ফেরা রবিচন্দ্রন অশ্বিন (৪০)। ৮ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলা ভারত প্রাথমিক বিপর্যয় সামলায় রাহানে-ধোনির ৫৪ রানের পঞ্চম উইকেট জুটিতে। ১ রানের ব্যবধানে রাহানে ও রবীন্দ্র জাদেজার বিদায়ের পর সপ্তম উইকেটে ধোনি-অশ্বিনে আসে আরও ৬৬ রান। এরপর ৪ উইকেট নিয়ে ভারতের লেজটা ছেঁটে দেন স্টুয়ার্ট ব্রড।
শেষের এই ৪ উইকেট নেওয়ার আগে ইনিংসের শুরুতেও ২ উইকেট নিয়েছেন ব্রড। বোলিং সঙ্গী জেমস অ্যান্ডারসনও ছিলেন ভয়ংকর। এই পেস বোলিং জুটির সুইং বোলিংয়ের অনুপম প্রদর্শনীতে বিনা উইকেটে ৮ থেকে দেখতে না-দেখতে ভারতের স্কোর ৪ উইকেট ৮। শুরুটা করেন ব্রড, তৃতীয় ওভারের প্রথম বলে ২০ মাস পর ভারতের টেস্ট দলে ফেরা গৌতম গম্ভীরকে গালিতে জো রুটের ক্যাচ বানিয়ে। পরের ওভারে অ্যান্ডারসনের সুইংয়ে পরাস্ত মুরালি বিজয় ও বিরাট কোহলি। দুজনই স্লিপে ‘ক্যাপ্টেন’ কুকের শিকার। পরের ওভারের প্রথম বলে স্লিপেই ডান দিকে ঝাঁপিয়ে অসাধারণ এক ক্যাচ নিয়ে ব্রডকে দ্বিতীয় উইকেট উপহার দেন ক্রিস জর্ডান, এবার শিকার পূজারা। এই সিরিজের পরই হাঁটুতে অস্ত্রোপচার হবে ব্রডের, আর সেই ব্রডই কিনা ২৫ রানে নিলেন ৬ উইকেট!
খারাপ আবহাওয়ার কারণে একটু দেরিতে শুরু হওয়া ম্যাচে টস হারাটাই যেন শাপে বর হয়েছে ইংল্যান্ডের। মেঘলা আবহাওয়ায় ধোনি প্রথমে ব্যাটিং নিলেন। ১৯৯৪ সাল থেকে এই মাঠে অবশ্য প্রতিটি টসজয়ী অধিনায়কই তাই করেছেন। কুকও বলেছেন টস জিতলে তিনিও ব্যাট নিতেন।
ইংল্যান্ড ১ম ইনিংস শুরু করে ৩৫ ওভারে ৩ উইকেেট করেছে ১১৩ রান। আউট হেয়ছেন কুক (১৭), রবসন (৬) ও ব্যালান্স (৩৭)। ৪৭ রানে অপরাজিত আছেন বেল, ক্রিজে তাঁর সঙ্গী জর্ডানের রান ০। তথ্যসূত্র: স্টার স্পোর্টস ১।

এক ইনিংসে সবচেয়ে বেশি শূন্য
ম্যাচ ভেন্যু সাল
৬ পাকিস্তান-ও. ইন্ডিজ করাচি ১৯৮০
৬ দ. আফ্রিকা-ভারত আহমেদাবাদ ১৯৯৬
৬ বাংলাদেশ-ও. ইন্ডিজ ঢাকা ২০০২
৬ ভারত-ইংল্যান্ড ওল্ড ট্রাফোর্ড ২০১৪

স্কোরকার্ড
টস: ভারত
ভারত ১ম ইনিংস
রান বল ৪ ৬
বিজয় ক কুক ব অ্যান্ডারসন ০ ১৪ ০ ০
গম্ভীর ক রুট ব ব্রড ৪ ৭ ০ ০
পূজারা ক জর্ডান ব ব্রড ০ ৬ ০ ০
কোহলি ক কুক ব অ্যান্ডারসন ০ ২ ০ ০
রাহানে ক বেল ব জর্ডান ২৪ ৫২ ৩ ০
ধোনি ক জর্ডান ব ব্রড ৭১ ১৩৩ ১৫ ০
জাদেজা এলবিডব্লু ব অ্যান্ডারসন ০ ৭ ০ ০
অশ্বিন ক রবসন ব ব্রড ৪০ ৪২ ৩ ১
ভুবনেশ্বর ব ব্রড ০ ৬ ০ ০
অ্যারন অপরাজিত ১ ৮ ০ ০
পঙ্কজ ব ব্রড ০ ৩ ০ ০
অতিরিক্ত (বা ১০, লেবা ১, ও ১) ১২
মোট (৪৬.৪ ওভারে অলআউট) ১৫২
উইকেট পতন: ১-৮, ২-৮, ৩-৮, ৪-৮, ৫-৬২, ৬-৬৩, ৭-১২৯, ৮-১৩৭, ৯-১৫২।
বোলিং: অ্যান্ডারসন ১৪-৩-৪৬-৩, ব্রড ১৩.৪-৬-২৫-৬, ওকস ১০-১-৪৩-০ (ও ১), জর্ডান ৯-৪-২৭-১।
ইংল্যান্ড ১ম ইনিংস
রান বল ৪ ৬
কুক ক পঙ্কজ ব অ্যারন ১৭ ৪২ ২ ০
রবসন ব ভুবনেশ্বর ৬ ২৪ ১ ০
ব্যালান্স এলবিডব্লু ব অ্যারন ৩৭ ৮৭ ৬ ০
বেল ব্যাটিং ৪৫ ৫৬ ৭ ১
জর্ডান ব্যাটিং ০ ৩ ০ ০
অতিরিক্ত (লেবা ৪, ও ২, নো ২) ৮
মোট (৩৫ ওভারে ৩ উইকেটে) ১১৩
উইকেট পতন: ১-২১, ২–৩৬,৩–১১৩।
বোলিং: ভুবনেশ্বর ৯–৪–১৭–১, পঙ্কজ ১১–১–৫০–০, অ্যারন ৮–২–২৬–২ (নো ২, ও ২), অশ্বিন ৭–০–১৬–০।