ব্রডের কাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটে ম্যাচ রেফারির কাজ কী? দু-একবার ডাক পড়লে শুধু সিদ্ধান্ত দেওয়া, এলবিডব্লু কি না, ক্যাচ হওয়ার আগে বল মাটিতে পড়েছে কি পড়েনি—এসব তাঁর কাজ নয়। ম্যাচে প্রতিটি কর্মকাণ্ডের ওপরই চোখ রাখতে হয় ম্যাচ রেফারিকে। ক্রিস ব্রড সম্ভবত ব্যাপারটা ভুলে গিয়েছিলেন। ম্যাচের সময় তিনি টিভিতে দেখছিলেন রাইডার কাপ গলফ! কদিন আগে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ানডের ঘটনা। নিজের রুমে টিভিতে রাইডার কাপ দেখছিলেন ব্রড, সেটির ছবি তুলে পোস্টও করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। পড়বি তো পড় ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) এক কর্মকর্তার চোখে! ছবিটি দেখে ওই কর্মকর্তা অনানুষ্ঠানিকভাবে ব্যাপারটি তুলেছেন আইসিসির কানে। ব্রডের ভাগ্যটাও দেখুন, সেই ম্যাচেই আবার অ্যারন ফিঞ্চের আউট নিয়ে আপত্তি আছে অস্ট্রেলিয়ানদের। স্পোর্টসকীড়া।