প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত অ্যাশেজের ট্রেন্ট ব্রিজ টেস্টে স্টুয়ার্ট ব্রডের অর্জনের কথা ভুলে যায়নি নটিংহ্যামবাসী। সে টেস্টে ১৫ রানে ৮ উইকেট নিয়ে ঘরের ছেলের ব্রড অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিয়েছিলেন মাত্র ৬০ রানে! ট্রামের নামকরণের জন্য তাই যখন নটিংহ্যাম সিটি কাউন্সিল মনোনয়ন চাইল এলাকাবাসীর কাছে, বেশির ভাগই ভোট দিলেন ব্রডের নামে ট্রামের নামকরণের পক্ষে। ব্রডের নামে ২৩৭টি ট্রাম গতকালই ছাড়ার কথা নটিংহ্যাম সিটি কাউন্সিলের। খেলোয়াড়দের নামে ট্রামের নামকরণ অবশ্য ইংল্যান্ডে এটাই প্রথম নয়, এর আগে ফুটবল ম্যানেজার ব্রায়ান ক্লফ, অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়ন আইস স্কেটার জেইন টরভিল, ক্রিস্টোফার ডিন ও বক্সার কার্ল ফ্রচের নামেও আছে ট্রাম। তবে এতে বেশ উচ্ছ্বসিত ইংল্যান্ডের অ্যাশেজ পুনরুদ্ধারের অন্যতম নায়ক, ‘আমার নামে ট্রাম হওয়ায় আমি গর্বিত।’ ক্রিকইনফো।