ব্রাভোর বদলি জনসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বশেষ গত নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলেছিলেন। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজ দলে জায়গা হারিয়ে ফেলেছিলেন জনসন চার্লস। কিন্তু পাকেচক্রে সুযোগটা মিলেই গেল। ড্যারেন ব্রাভোর বদলি হিসেবে ভারতে অনুষ্ঠেয় এ টুর্নামেন্টে দলে জায়গা পেয়ে গেলেন চার্লস। কয়েক দিন আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে নিজেকে সরিয়ে নেন ব্রাভো। লম্বা সংস্করণের ক্রিকেটে মনোযোগ দিতে চান—ব্রাভোর ব্যাখ্যা ছিল এমনই। তাঁর জায়গাতেই ডাক পেয়েছেন চার্লস। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে আলো ছড়ানোর পুরস্কারটাই আসলে পেয়েছেন। সেন্ট লুসিয়া জুকসের হয়ে লিগে তৃতীয় সর্বোচ্চ রান ছিল ডানহাতি এই উইকেটকিপার-ব্যাটসম্যানের। ক্রিকইনফো।