ব্রাভোর স্বপ্নে 'বলিউড!'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ডোয়াইন ব্রাভোর মিউজিক ভিডিও ‘চ্যাম্পিয়ন’ ভাইরাল হয়েছিল ইন্টারনেটে। ভারতে এই মিউজিক ভিডিওটির বিপুল জনপ্রিয়তা এখন তাঁকে আরও সাহসী করে তুলেছে। এখন ব্রাভো চান বলিউডে অভিনয় করতে।
ক্রিকেট মাঠ হোক কিংবা পার্টি-নাচটা মোটামুটি ভালোই করেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। কিন্তু তাই বলে একেবারে বলিউড!
ব্রাভো অবশ্য এটাকে বাড়াবাড়ি মনে করেন না একেবারেই, ‘এটা আমার স্বপ্ন। গান আমি ছোটবেলা থেকেই ভালোবাসি। নিয়মিত হিন্দি ছবিও দেখি।
ইতিমধ্যেই বলিউড থেকে কয়েকটা প্রস্তাব এসেছে আমার এজেন্টের কাছে।’
তবে একই সঙ্গে সবাইকে আশ্বস্ত করে বলেছেন, বলিউড তাঁর স্বপ্ন হলেও মূল মনোযোগ থাকবে ক্রিকেটেই।
অবশ্য এখন পর্যন্ত ক্রিকেট থেকে বলিউডে গিয়ে কেউই সুবিধা করতে পারেননি। মহসিন খান থেকে শুরু করে অজয় জাদেজা, ব্রেট লি—ব্যর্থ সবাই!