ব্রাভো-রামদিন ভোগালেন বাংলাদেশকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৃতীয় উইকেটে ২৫৮ রানের জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজকে বড় সংগ্রহ এনে দিয়েছেন দিনেশ রামদিন ও ড্যারেন ব্রাভো
তৃতীয় উইকেটে ২৫৮ রানের জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজকে বড় সংগ্রহ এনে দিয়েছেন দিনেশ রামদিন ও ড্যারেন ব্রাভো

দশম ওভারে আব্দুর রাজ্জাকের বলে ড্যারেন ব্রাভোকে স্ট্যাম্পিং করার সহজ সুযোগ হাতছাড়া করেছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম। ঠিক ১০ ওভার পরে দিনেশ রামদিনের দেওয়া একটি ক্যাচ ধরতে পারেননি রাজ্জাক। এই দুইটা ভুলের মাশুল বেশ বাজেভাবেই দিতে হয়েছে বাংলাদেশকে। ব্রাভো আর রামদিনই শেষপর্যন্ত ভুগিয়েছেন মুশফিকদের। দুজনেই খেলেছেন শতরানের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজ গড়েছে রানের পাহাড়। ২-০ ব্যবধানে সিরিজ হারের পর আজ শেষ ম্যাচে জয়ের জন্য বাংলাদেশকে পেরোতে হবে ৩৩৮ রানের দুরুহ লক্ষ্য।

দশম ওভারে মুশফিক যখন স্ট্যাম্পিংয়ের সুযোগটা মিস করেছিলেন তখন ব্রাভোর সংগ্রহ ছিল মাত্র ১০ রান। সেই ব্রাভোর ব্যাট থেকে শেষপর্যন্ত এসেছে ১২৪ রান। ৪৩তম ওভারে মাহমুদুল্লাহ যখন তাঁকে আউট করেছিলেন তখন ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়িয়েছিল ২৭০ রান। ২০তম ওভারে রাজ্জাক যদি ক্যাচটা ধরতে পারতেন তাহলে ৩৭ রান করে ফিরতে হতো রামদিনকে। কিন্তু শেষপর্যন্ত এই ডানহাতি ব্যাটসম্যান খেলেছেন ১৬৯ রানের দুর্দান্ত ইনিংস। ১২০ বলে ১৬৯ রান করার পথে মেরেছেন ১১টি ছয়। শতরানের ইনিংস খেলার পথে ব্রাভোও মেরেছেন ৮টি ছয়।

সবমিলিয়ে এক ইনিংসে নিজেদের সবচেয়ে বেশি ছয়ের (১৯টি) রেকর্ডটিও নতুন করে গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। আজকের আগে এক ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বেশি ছয়ের রেকর্ডটি ছিল কানাডার বিপক্ষে, (১৪টি) ২০০৮ সালে। তৃতীয় উইকেটে রামদিন-ব্রাভোর জুটি থেকেই এসেছে ২৫৮ রান।

অথচ টসে হেরে ফিল্ডিংয়ে নেমে শুরুটা ভালোভাবেই করেছিল বাংলাদেশ। প্রথম ছয় পাঁচ ওভারের মধ্যেই সাজঘরে ফিরেছিলেন দুই উইন্ডিজ ওপেনার লেন্ডল সিমন্স (৬) ও ক্রিস গেইল (৬)।

১০ ওভার বল করে ৫৯ রানের বিনিময়ে চারটি উইকেট নিয়েছেন আল আমিন।