ব্রাভোর বদলি চার্লস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের সঙ্গে ম্যাচে বাঁ হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে বিশ্বকাপ শেষ হয়ে গেছে ড্যারেন ব্রাভোর। তাঁর বদলি হিসেবে ক্যারিবীয় দলে জনসন চার্লসের অন্তর্ভুক্তিকে অনুমোদন দিয়েছে আইসিসি। সেন্ট লুসিয়ার ব্যাটসম্যান এ পর্যন্ত ৩০টি ওয়ানডে খেলে দুটি সেঞ্চুরিসহ রান করেছেন ৮৬৯। বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের পরবর্তী ম্যাচ ৬ মার্চ ভারতের বিপক্ষে, পার্থে। রয়টার্স।