ব্রাভোর বদলে চার্লস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সুযোগ পেলেন চার্লস
টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সুযোগ পেলেন চার্লস

সর্বশেষ গত নভেম্বরে শ্রীলঙ্কার সঙ্গে টি-টোয়েন্টি সিরিজে খেলেছিলেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা হারিয়ে ফেলেছিলেন জনসন চার্লস। কিন্তু পাকেচক্রে সুযোগটা মিলেই গেল। ড্যারেন ব্রাভোর বদলি হিসেবে জায়গা পেয়ে গেলেন চার্লস।


কয়েক দিন আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ব্রাভো। লম্বা সংস্করণের ক্রিকেটে মনযোগ দিতে চান—ব্রাভোর ব্যাখ্যা ছিল এমনই। তাঁর জায়গাতেই এবার ডাক পেলেন চার্লস। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে আলো ছড়ানোর পুরস্কারটাই আসলে পেয়েছেন। সেন্ট লুসিয়া জুকসের হয়ে লিগে তৃতীয় সর্বোচ্চ রান ছিল ডান হাতি এই উইকেটকিপার-ব্যাটসম্যানের।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে চার্লস এখন পর্যন্ত ২৩টি টি-টোয়েন্টি খেলে ২১.০৪ গড়ে করেছেন ৪৬৩ রান। ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৮৪ রানের ইনিংসটাই তাঁর ক্যারিয়ার সেরা। চার্লসের ইনিংসটাই ওই ম্যাচ জিতিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে, পরে ক্যারিবীয়রা চ্যাম্পিয়নও হয়েছিল ওই আসরে।