ব্রিসবেন টেস্টের তৃতীয় দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিসবেন টেস্টের তৃতীয় দিনের সকালেই সাফল্য পেল ভারত। মিচেল মার্শকে বোল্ড করে দিলেন পেসার ইশান্ত শর্মা। মাত্র ১৫ রানের ব্যবধানে ফিরে গেলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ব্র্যাড হাডিন ও মার্শ। ২৪৭ রানে অস্ট্রেলিয়ার ৬ উইকেটের পতন।
এ পর্যায়ে লিড নেওয়ার স্বপ্নই দেখেছিল ভারত। কিন্তু সপ্তম উইকেট জুটিতে স্টিভেন স্মিথ ও মিচেল জনসনের সপ্তম উইকেট জুটি গড়ে তুলল প্রতিরোধ। এ জুটিতে তোলা ১৫৬ বলে ১৪৮ রান উল্টো চাপে ফেলে দিল ভারতকেই। স্মিথের ব্যাট থেকে এল ১৩৩ রানের অনবদ্য এক ইনিংস।
সময়ের প্রয়োজনে ব্যাটসম্যানে রূপ নেওয়া জনসন করলেন ৮৮ রান। অস্ট্রেলিয়াকে লিড এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মিচেল স্টার্কও। করেছেন ক্যারিয়ারের চতুর্থ ফিফটি।
৯৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৭১ রান তুলে দিন শেষ করেছে ভারত। শিখর ধাওয়ান অপরাজিত আছেন ২৬ রানে আর চেতেশ্বর পূজারা ১৫ রানে।