ব্রুম-ভোগান্তি থেকে বাংলাদেশের মুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ৬ রান করে আউট হলে কী হবে, এখন পর্যন্ত বাংলাদেশের বোলারদের সবচেয়ে বড় দুশ্চিন্তা নিল ব্রুমের ফর্ম। ওয়ানডে সিরিজে রান করেছেন ৭৬.৬৬ গড়ে। দ্বিতীয় ওয়ানডেতে অপরাজিত সেঞ্চুরির পর শেষ ম্যাচে করলেন ৯৭। সেই ব্রুমের হাত থেকে মুক্তি মিলল। আঙুল ভেঙে যাওয়ায় টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচে খেলতে পারবেন না এই ব্যাটসম্যান।
ব্রুমের বদলে ডাক পেয়েছেন জর্জ ওয়ার্কার। দেড় বছর পর জাতীয় দলে ডাক পেলেন এই বাঁ হাতি। আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৮টায় সিরিজের দ্বিতীয় ম্যাচ।
তিনটি ওয়ানডের পর প্রথম টি-টোয়েন্টিতেও জয় পেয়েছে নিউজিল্যান্ড। সেই ম্যাচেই ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পান ব্রুম। সূত্র: এএফপি।