ব্র্যাডম্যানের বিরুদ্ধে...
অস্ট্রেলীয় হয়েও ডন ব্র্যাডম্যানের খুঁত ধরা! এত সাহস গত কয়েক দশকে সম্ভবত শুধু ইয়ান চ্যাপেলই দেখাতে পেরেছেন। টেস্টের সেরা ব্যাটসম্যানকে যে অস্ট্রেলীয়রা সম্পূর্ণ ভিন্ন চোখে দেখেন! রডনি হগ ঠিক খুঁত ধরেননি, তবে দাবি করছেন, এ যুগে খেললে ব্র্যাডম্যানের গড় অমন অবিশ্বাস্য কিছু হতো না, স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান অবিশ্বাস্য কিন্তু আমি মনে করি না এ যুগে তাঁর গড় ৯৯ হতো। এ কথা বলেই আত্মপক্ষ সমর্থন করেছেন সাবেক পেসার, জানি, এটা বলা অসম্মানজনক। কিন্তু পরিসংখ্যানই বলছে ১৯২০ থেকে ৫০ সালের মধ্যে ব্যাটিংটা সহজ ছিল। এমন উপসংহার টানতে আশির দশক থেকে বর্তমানের ইংল্যান্ডের ব্যাটসম্যানদের সঙ্গে সে যুগের ব্যাটসম্যানদের গড় তুলনা করেছেন হগ, হ্যামন্ড, সাটক্লিফ, হাটন ও হবসদের গড় এ সময়কার গাওয়ার, গুচ ও পিটারসেনের চেয়ে কমপক্ষে ১০ বেশি। তাই আমার ধারণা, ব্র্যাডম্যানের গড় ৯৯.৯৪ এর ধারেকাছেও থাকত না! ওয়ান ইন্ডিয়া।