ব্ল্যাকমেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অদ্ভুত একটা ই-মেইল এল ইংলিশ ক্রিকেট বোর্ডের (ইসিবির) কাছে। অস্ট্রেলিয়ান এক লোক সেখানে লিখেছেন, পাঁচ বছর আগে এউইন মরগানের সঙ্গে এক মহিলার প্রণয়ঘটিত সম্পর্ক ছিল। সেটির বেশ কিছু প্রমাণ ওই লোকের কাছে আছে। এবং সেগুলো প্রকাশ করা হলে মরগানের মুখ দেখানোর জো থাকবে না। লোকটা লিখেছেন, অন্তত পাঁচ অঙ্কের টাকা দেওয়া না হলে প্রমাণগুলো ব্রিটিশ ও অস্ট্রেলীয় গণমাধ্যমের হাতে তুলে দেওয়া হবে। এতক্ষণ যা পড়লেন, সেটি কোনো সিনেমার চিত্রনাট্য নয়। আসলেই ইসিবির কাছে এমন চিঠি এসেছিল। পরে ইসিবির সহায়তায় ইংলিশ পুলিশ পাকড়াও করেছে ওই লোককে। কিন্তু সামনেই বিশ্বকাপ, তার আগে হঠাৎ এমন কাহিনি কেন? এর মধ্যে কোনো ‘কিন্তু’ আছে কি না, সেই প্রশ্নও উঠে যাচ্ছে! এএফপি।