বড় চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে

শেষ পর্যন্ত পাকিস্তানকে অল আউট করতে পেরেছে বাংলাদেশ। কিন্তু সেটা হয়েছে অনেক কাঠখড় পুড়িয়ে, পাকিস্তানকে ৬২৮ রানের রেকর্ড করিয়েই। ২০১১ সালে চট্টগ্রামে পাকিস্তানের ৫৯৪ রানই ছিল বাংলাদেশের বিপক্ষে এক ইনিংসে সর্বোচ্চ। এবার খুলনায় বাংলাদেশের নখদন্তহীন বোলিংয়ের সামনে সেই পাকিস্তান সেই রেকর্ড এবার ভুলুন্ঠিতই। ফলস্বরূপ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার আগে বাংলাদেশ পিছিয়ে ২৯৬ রানে।
মধ্যাহ্ন বিরতির আগেই অলআউট করা গিয়েছিল পাকিস্তানকে। তাইজুল ১৬৩ রানের বিনিময়ে নিয়েছেন ৬ উইকেট। উইকেটশূন্য সাকিব আল হাসানও নিয়েছেন একটি উইকেট। আসাদ শফিক ও সরফরাজ আহমেদের ১২৬ রানের ষষ্ঠ উইকেট জুটি অবশ্য ভেঙেছেন তিনিই, আসাদ শফিককে কট অ্যান্ড বোল্ড করে। চতুর্থ দিনের সকাল উইকেট দিয়েছে অভিষিক্ত মোহাম্মদ শহীদকেও।
বিরতির যাওয়ার আগে বাংলাদেশও মাঠে নেমে গেছে পাকিস্তানের রানের পাহাড় মাথায় নিয়ে। চার ওভার ব্যাট করে ৬ রান স্কোর বোর্ডে তুলে মধ্যাহ্নভোজে গেছে বাংলাদেশ।
পাকিস্তানের পক্ষে রানের মিছিলে শামিল ছিলেন আসাদ শফিক ও সরফরাজ আহমেদও। দুজনেই পেতে পারতেন সেঞ্চুরি। আসাদ ৮৩ রানে ফিরেছেন সাকিবের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে, যা আগেই বলা হয়েছে। সরফরাজ আহমেদ ৮২ রান করে আউট হয়েছেন বদলি ফিল্ডার লিটন দাসের হাতে ধরা পড়েন অভিষিক্ত মোহাম্মদ শহীদের বলে।
এরপর পাকিস্তানের লেজ মুড়ে দিতে অবশ্য খুব বেশি সময় নেয়নি বাংলাদেশ। ওয়াহাব রিয়াজ শূন্য রানে বোল্ড হন তাইজুলের বলে। ইয়াসির শাহ (১৩) আর জুলফিকার বাবরকেও (১১) ফিরিয়েছেন ওই তাইজুলই।
পাকিস্তানের এই ইনিংস সমৃদ্ধ মোহাম্মদ হাফিজের অনবদ্য ২২৪ রানে। তবে হাফিজের ডাবল সেঞ্চুরির পাশাপাশি চার ব্যাটসম্যানের ফিফটি (আজহার আলী, মিসবাহ উল হক, আসাদ শফিক আর সরফরাজ আহমেদ) দলের সংগ্রহকে নিয়ে গেছে অন্য উচ্চতাতে। বাংলাদেশের পক্ষে তাইজুলের ৬ উইকেট এলেও তা এসেছে ১৬৩ রানের বিনিময়ে। শুভাগত হোমের ২ উইকেটও ১২০ রান দিয়েই। সাকিব ১৪৬ রান দিয়েই পেয়েছেন একটি উইকেট।