টেস্ট ইতিহাসে চতুর্থ ইনিংসে ৪১৮ রানের বেশি তাড়া করে জিততে পারেনি কেউ। আর পাকিস্তানকে কিনা ৫৬৫ রানের লক্ষ্য দিলেন অ্যালিস্টার কুক। পাকিস্তান এর চেয়ে বেশি রানের লক্ষ্যে মাত্র একবারই ব্যাট করেছে। ২০০৫ সালে ব্রিজটাউনে পাকিস্তানকে ৫৭৩ রানের লক্ষ্য দেয় ওয়েস্ট ইন্ডিজ। ২৯৬ রানে অলআউট হয়ে পাকিস্তান ম্যাচটা হারে ২৭৬ রানে। টেস্টে প্রতিপক্ষকে ৫৬৫ রানের বেশি লক্ষ্য দেওয়ার উদাহরণ আছে মাত্র ২৪টি। এই ২৪ ম্যাচের মাত্র তিনটিতেই হার এড়াতে পেরেছে রান তাড়া করা দল। অন্য তিনটি ম্যাচ হয়েছে ড্র। এই তিন ম্যাচের একটিতেই টেস্ট ইতিহাসের সবচেয়ে বড়
লক্ষ্যের পেছনে ছুটেছিল ওয়েস্ট ইন্ডিজ। ১৯৩০ সালে কিংস্টনে স্বাগতিকদের ৮৩৬ রানের লক্ষ্য দেয় ইংল্যান্ড। ১৬৪.৩ ওভারে ক্যারিবীয়রা ৫ উইকেটে ৪০৮ রান করার পর নবম দিনে এসেই ‘টাইমলেস’ ম্যাচটিতে ড্র মেনে নেয় দুই দল।
টেস্টে সবচেয়ে বেশি রানের লক্ষ্যে ব্যাট
লক্ষ্য ব্যাটিং দল ফল বিপক্ষ ভেন্যু সাল
৮৩৬ ওয়েস্ট ইন্ডিজ (৪০৮/৫) ড্র ইংল্যান্ড কিংস্টন ১৯৩০
৭৪২ অস্ট্রেলিয়া (৬৬) হার ইংল্যান্ড ব্রিসবেন ১৯২৮
৭৩৫ ওয়েস্ট ইন্ডিজ (৩৫২) হার অস্ট্রেলিয়া সিডনি ১৯৬৯
৭০৮ ইংল্যান্ড (১৪৫) হার অস্ট্রেলিয়া ওভাল ১৯৩৪
৭০২ দক্ষিণ আফ্রিকা (১৭১) হার অস্ট্রেলিয়া মেলবোর্ন ১৯১১