বড় স্বপ্ন দেখো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেন ওয়াটসন
শেন ওয়াটসন

টেলিভিশনে শেন ওয়াটসনকে দেখার পর থেকেই রাতুলের স্বপ্ন, তাঁর সঙ্গে দেখা করার। তারপর? জানতে হলে পড়তে হবে ড্রিম বিগ। ‘রুম টু রিড’ নামের একটি প্রতিষ্ঠান এশিয়া ও আফ্রিকায় বই পড়ার অভ্যাস গড়ে তুলে নিরক্ষরতা দূরীকরণে কাজ করে। তাদেরই প্রচেষ্টায় বাংলায় প্রকাশিত এ শিশুতোষ বই। এসসিজিতে এর মোড়ক উন্মোচন করলেন ওয়াটসন নিজেই। বললেন, ‘শিশুদের সার্বিক উন্নতিতে পড়া একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। আমি প্রতিটি শিশুকেই বলব বেশি বেশি পড়তে। তাদের প্রতি বার্তা থাকবে, অনেক বড় স্বপ্ন দেখতে আর কখনোই স্বপ্ন তাড়া করা না থামাতে। বড় স্বপ্নই পারে জীবনে বড় কিছু দিতে। বইটি সেটাই শেখাবে।’ বইটি প্রথম সংস্করণে ছাপা হবে ২৫০০ কপি। দেওয়া হবে বাংলাদেশের স্কুলগুলোকে। ২০১১ বিশ্বকাপ থেকেই আইসিসি ‘রুম টু রিড’-এর সঙ্গে কাজ করছে। আইসিসি।