বড় হিউজের ৬৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেড ক্রিকেটের ম্যাচটিতে সিডনির মুখোমুখি হয়েছিল মসমান। এমন গুরুত্বপূর্ণ কোনো ম্যাচ নয়, তার পরও সবার চোখ ছিল একজনের ওপর। ভাইকে হারানোর পর মসমানের হয়ে কালই যে প্রথম মাঠে নেমেছিলেন জেসন হিউজ। আউট হয়ে যখন মাঠ ছাড়লেন কত রান করেছিলেন অনুমান করুন তো? ৬৩! অলৌকিক? আধিভৌতিক? কী বলবেন একে?
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দুই সপ্তাহ আগে খেলছিলেন ছোট ভাই ফিলিপ হিউজ। ৬৩ রানে ব্যাট করার সময় মাথায় আঘাত পেয়ে মাঠ ছেড়ে যান। দুই দিন পর চলে গেলেন না-ফেরার দেশে। হিউজ-প্রয়াণে শোকাচ্ছন্ন ক্রিকেটে ৬৩ সংখ্যাটাই এর পর থেকে অন্য রকম। অ্যাডিলেড টেস্ট শুরুই হয়েছে ৬৩ সেকেন্ড করতালি দিয়ে। তবে সবচেয়ে অবাক করা ব্যাপার যেটা, জেসন আউট হওয়ার সময় খেয়ালই করেননি তাঁর রান হয়েছে ৬৩! বিবিসি।