বড়দের আগেই ছোটদের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড়দের আগেই ছোটরা (অনূর্ধ্ব-১৯) জয় পেয়েছে। এ জয় গত ১১ ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৯টি পেল। আর ছোটদের ক্রিকেটে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল পেল দুটি জয়।
আজ মিরপুরে যখন সৌম্য সরকার আর মাহমুদউল্লাহর ব্যাটে জয় দেখছে বাংলাদেশ, ঠিক এর আগেই ছোটরা চতুর্থ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে আট উইকেটে। ৭ ম্যাচের সিরিজে ৩-১ এগিয়ে গেল মেহেদি হাসান মিরাজে দল।
স্বাগতিক দক্ষিণ আফ্রিকার ছুড়ে দেওয়া ১৭১ রানের লক্ষ্যে খেলতে নেমে নাজমুল হোসেন শান্তর অপরাজিত ৬৯ রানের ওপর ভর করে জয় পায় যুবারা। ৪০ ওভার ২ বলে এ রান তোলে তারা। সাইফ হাসান ৫৪ রান করেন। ম্যাচ সেরা নাজমুল হোসেন শান্ত। ওয়েবসাইট