বয়স শুধুই সংখ্যা যাঁদের কাছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেকে চেনাতে একটু বেশি সময়ই নিয়েছিলেন তিলকরত্নে দিলশান। পরশু অবসরের ঘোষণা দেওয়া শ্রীলঙ্কান ক্রিকেটারের জাতীয় দলে অভিষেক ১৯৯৯ সালে। শুরুর কয়েকটা বছর লোয়ার অর্ডারে ব্যাট করা দিলশান টপ অর্ডারে থিতু হন ২০০৯ সালে। ওই বছর থেকে শুরু করে ২০১৫ সাল পর্যন্ত প্রতিবছরই ওয়ানডেতে অন্তত ৮০০ রান করেছেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার। এই সময়ে টেস্ট ও টি-টোয়েন্টিতেও খারাপ যায়নি দিলশানের ফর্ম। বয়স ৩০ পেরোনোর পর তিন সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেটে ১৩৬৬৫ রান করেছেন দিলশান। এই বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর চেয়ে বেশি রান করেছেন শুধু তিনজন—কুমার সাঙ্গাকারা, রিকি পন্টিং ও সনাৎ জয়াসুরিয়া। পন্টিং ও জয়াসুরিয়াকে অবশ্য ক্যারিয়ারের শেষ তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলেই ছাড়িয়ে যেতে পারেন দিলশান।

৩০ পেরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বেশি রান

১৬৩৬৯

কুমার সাঙ্গাকারা

শ্রীলঙ্কা

ম্যাচ: ৩১১

ইনিংস: ৩৫৭

১৩৬৮৪

রিকি পন্টিং

অস্ট্রেলিয়া

ম্যাচ: ২৬৮

ইনিংস: ৩৩০

১৩৬৬৬

সনাৎ জয়াসুরিয়া

শ্রীলঙ্কা

ম্যাচ: ৩৬৫

ইনিংস: ৪১২

১৩৬৬৫

তিলকরত্নে দিলশান

শ্রীলঙ্কা

ম্যাচ: ৩৫৬

ইনিংস: ৩৭৬

১৩৩২৭

শচীন টেন্ডুলকার

ভারত

ম্যাচ: ২৪৫

ইনিংস: ৩০৮