প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ রফিক বাংলাদেশের সবচেয়ে বেশি বয়সী টেস্ট ক্রিকেটার। ২০০৮ সালে চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্টটা শুরুর দিন রফিকের বয়স ছিল ৩৭ বছর ১৭৭ দিন। বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি বয়সে টেস্ট খেলা ক্রিকেটারের নাম শিবনারায়ণ চন্দরপল। গত বছর সেন্ট লুসিয়া টেস্টের প্রথম দিনে চন্দরপলের বয়স ছিল ৪০ বছর ২৮ দিন। চন্দরপলের রেকর্ডটা অবশ্য ভেঙে যাচ্ছে আজই। পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক খুলনা টেস্টটা শুরু করবেন ৪০ বছর ৩৩৫ দিন বয়সে। ৩৭ বছর ১৫০ দিন বয়সী ইউনিস খান হতে যাচ্ছেন বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলা চতুর্থ বয়সী খেলোয়াড়। ২০০৩ সালে ৩৮ বছর ৫৩ দিন বয়সে কেয়ার্নস টেস্ট খেলা অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ আছেন ইউনিসের ওপরে।