প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটু আগেই উড়ে এসেছেন অকল্যান্ডে। পরশু বিমানবন্দরে দাঁড়িয়ে থাকতে থাকতে একটু খিদেই পেয়েছিল শহীদ আফ্রিদির। ভাবলেন, পাশেই ম্যাকডোনাল্ডস থেকে একটা বার্গার খেয়ে নেওয়া যাক। সেটা খেয়ে খিদেও মেটালেন।
কিন্তু এর পরেই পড়লেন বিপত্তিতে। বার্গারের দাম দিতে গিয়ে জিব কাটলেন, এই যা! পকেটে তো কোনো নিউজিল্যান্ড ডলারই নেই। ভাগ্যিস, সেই সময় ধারেকাছে একজন পাকিস্তানি ভক্ত ছিলেন। আফ্রিদির বিব্রত অবস্থাটা চোখে পড়ল ওয়াকাস নাভিদের। আর প্রিয় তারকার জন্য কিছু করার সৌভাগ্য তো সব সময় হয় না! আফ্রিদির বার্গারের বিলটা তাই ওয়াকাসই মিটিয়ে দিলেন। তথ্যসূত্র: ডন।