ভঙ্গুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ইনিংসে ১৬৩, দ্বিতীয় ইনিংসে ১৭১। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দুর্দশাটা আরও প্রকট হলো কলম্বোর পি সারা ওভালে। অবশ্য গত আড়াই-তিন বছরে ২০০ রানের নিচে অলআউট হওয়াটাকে অভ্যাসই বানিয়ে ফেলেছে ক্যারিবীয়রা। ২০১৩ সালের শুরু থেকে ২২ টেস্টে ৪২ বার ব্যাট করে ১২ বার দুই শর নিচে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই সময়কালে দুই শর কমে দ্বিতীয় সর্বোচ্চ ১০ বার অলআউট ইংল্যান্ড। ইংলিশরা খেলেছে ৩৪ টেস্ট ও ৬৩ ইনিংস। ওয়েস্ট ইন্ডিয়ানরা প্রতি ৩.৫ ইনিংসে একবার দুই শর নিচে অলআউট হয়েছে। প্রতি ২.৫ ইনিংসে একবার দুই শর নিচে অলআউট হয়ে ক্যারিবীয়দের চেয়ে খারাপ রেকর্ড শুধু জিম্বাবুয়ের (২০ ইনিংসে ৮ বার)। এই সময়ে দুই শর নিচে অলআউট হয়নি শুধু দক্ষিণ আফ্রিকা।