ভাই-বন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএল নিয়ে ক্রিকেটবিশ্ব যতই আলোড়িত হোক, সমালোচনাও কম নেই। টি-টোয়েন্টির এই আসর ক্রিকেটকে বাণিজ্যসর্বস্ব করে ফেলছে, এমন ধারণায় বিশ্বাসীদের সংখ্যা অনেক। সঙ্গে ম্যাচ পাতানোর কলঙ্ক যোগ করে নিন, আইপিএলের বিরোধীদের সংখ্যা দিন দিন বাড়ছেই। তবে এর মধ্যেও একটা ‘ভালো’ দিক খুঁজে বের করেছেন মহেন্দ্র সিং ধোনি। ভারত অধিনায়ক বলছেন, আইপিএলের কারণে স্লেজিং দিন দিন কমছে। একটু অবাক হওয়ারই কথা। ক্রিকেট মাঠে উত্তপ্ত বাক্যবিনিময় যখন নিয়মিত ঘটনা, ধোনি উল্টো বলছেন কেন? তাঁর যুক্তি, আইপিএলে বিভিন্ন দেশের ক্রিকেটাররা মেলামেশার সুযোগ পাচ্ছেন, তাঁদের মধ্যে সখ্য বাড়ছে। এসবের প্রভাব পড়ছে মাঠে। কথার পাল্টা লড়াই যেটা চলছে, সেটাও বন্ধুত্বপূর্ণ বলেই ধোনির ধারণা। যাক, আইপিএল থেকে ভালো কিছু একটা পাওয়া গেল! টাইমস অব ইন্ডিয়া।