ভাজ্জির বিরক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইওয়েতে গাড়ি চালাচ্ছিলেন। পাশ দিয়েই যাচ্ছিল একটা ট্রাক। সেটার দিকে তাকিয়ে রীতিমতো ভড়কে গেলেন হরভজন সিং। মালপত্র বোঝাই ট্রাকটির এমন অবস্থা ছিল যে দেখে মনে হচ্ছিল, যেকোনো সময় কাত হয়ে পড়ে যেতে পারে। চালকের এমন দায়িত্বহীন আচরণ দেখে নিজেকে আর সামলাতে পারলেন না ভারতীয় স্পিনার। মাত্রাতিরিক্ত পণ্যবোঝাই সেই ট্রাকের ছবি তুলে টুইটারে দিয়েছেন, সঙ্গে লিখেছেন, ‘আরেকটু হলেই কাত হয়ে পড়বে, এমন গর্দভের পাশে গাড়ি চালানো খুবই ভয়ংকর। এগুলো বন্ধ করা উচিত।’ ট্রাকচালকের ওপর বিরক্ত ভাজ্জি কিন্তু জীবিকার তাগিদে একসময় নিজেই যুক্তরাষ্ট্রে গিয়ে ট্রাক চালাবেন বলে ভেবেছিলেন। ভাগ্যের চাকা ঘুরে যাওয়ায় সেটা অবশ্য করতে হয়নি। ক্রিকেট খেলেই যশ-খ্যাতি এবং বিত্ত হয়েছে যথেষ্ট। ওয়ান ইন্ডিয়া।