প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাকারদের নিয়ে অনেকেই অনেকে কিছু বলেছেন। কিন্তু ড্যারেল হেয়ার যা বলেছেন সেটা আত্মসম্মানে লেগেছে হরভজন সিংয়ের। সন্দেহভাজন বোলারদের ছাড় দেওয়া নিয়ে আইসিসির সমালোচনা করতে গিয়ে ভারতীয় অফ স্পিনারকে চাকারদের ‘রোল মডেল’ বলেছেন অস্ট্রেলিয়ার সাবেক আম্পায়ার হেয়ার। এতে বেজায় চটেছেন হরভজন। ক্রমাগতভাবে তাঁর বিরুদ্ধে যদি বলেই যান, তাহলে হেয়ারকে আদালতে তুলবেন বলে হুমকিই দিলেন ভাজ্জি, ‘হেয়ারের ছাইপাঁশ কথা নিয়ে ভাবার সময় আমার নেই। সে কে এই নিয়ে কথা বলার? সে কি আইসিসির চেয়েও বেশি কিছু? সে যদি আরেকবার কোনো উসকানিমূলক মন্তব্য করে আমার মর্যাদাহানি করতে চায় কিংবা একজন আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে আমার অর্জনগুলোকে তুচ্ছজ্ঞান করে, আমি ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে উপযুক্ত ব্যবস্থা নেব।’ হুমকিতে কি মুখ বন্ধ হবে হেয়ারের? এনডিটিভি।