ভাবার সময় ছিল না মাহমুদউল্লাহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহমুদউল্লাহর ব্যাটে ঝড়
মাহমুদউল্লাহর ব্যাটে ঝড়

মাহমুদউল্লাহ যখন ব্যাটিংয়ে নামলেন তখন রীতিমতো ধুঁকছিল বাংলাদেশ। ১১ ওভার ৪ বলে স্কোরবোর্ডে ৭৫ রানটা ঠিক স্বস্তি দিচ্ছিল না দর্শকদের। মাহমুদউল্লাহকেও দেয়নি। আর দেয়নি বলেই তাঁর ব্যাট থেকে বেরিয়ে আসল অনন্য এক মারকাটারি ইনিংস।

খুব দরকার ছিল এমন একটা ইনিংসের। মাঠে নেমেই নিজের ব্যাটিং প্রতিভার পুরোটাই যেন ঢেলে দিলেন তিনি। ১৩ বলে ৩৩ রানের ইনিংসটি তিনি সাজালেন ২টি করে চার ও ছয়ে। হার্দিক পান্ডিয়ার বলে লং অন আর মিড উইকেটের ওপর দিয়ে যে দুরন্ত দুটি ছক্কা হাঁকালেন তাতেই প্রথম ১১ ওভারের অস্বস্তিটা ধুয়ে-মুছে একাকার।
তাঁর এই ইনিংসের ওপর ভর করেই বৃষ্টি-বিঘ্নিত ১৫ ওভার-ইনিংসের ম্যাচে বাংলাদেশ স্কোরবোর্ডে তুলল ১২০—ভারতকে চ্যালেঞ্জ তো জানাতেই পারে তা।
দলকে ম্যাচে ফিরিয়ে মাহমুদউল্লাহ যখন ফিরছেন সাজঘরে তখনই তাঁর সামনে স্টারস্পোর্টসের বুম। বললেন, ‘ব্যাট হাতে যখন নামলাম, খুব বেশি ওভার বাকি ছিল না। আমার তাই ভাবার সময় ছিল না। প্রথম বল থেকেই মারতে হয়েছে। এছাড়া উপায় ছিল না।’
দলীয় সংগ্রহ নিয়ে একটু আফসোসই ঝরেছে তাঁর কণ্ঠে, ‘১০টা রান কম হয়ে গেছে।’
১২০ কী খুব কম?