ভারত আসছে ৭ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে জুনে আসছে ভারত—খবরটা নিশ্চিত হয়েছিল আগেই। কাল ঠিক হয়ে গেল সফরসূচিও। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কাল জানিয়েছে ৭ জুন ঢাকা আসছে ভারতীয় ক্রিকেট দল। ১০ জুন থেকে শুরু ফতুল্লায় একমাত্র টেস্ট। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিনটি দিবারাত্রির ওয়ানডে ১৮, ২১ ও ২৪ জুন। তিন সপ্তাহর সফর শেষে ২৬ জুন দেশে ফিরবে ভারতীয়রা।
ভারতের সফরসূচি
১০-১৪ জুন একমাত্র টেস্ট ফতুল্লা
১৮ জুন ১ম ওয়ানডে মিরপুর
২১ জুন ২য় ওয়ানডে মিরপুর
২৪ জুন ৩য় ওয়ানডে মিরপুর
* দিবারাত্রির তিনটি ওয়ানডের জন্যই আছে রিজার্ভ ডে।