ভারত-ইংল্যান্ড 'সেমিফাইনাল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় ত্রিদেশীয় সিরিজে ফাইনালে ওঠার স্পষ্ট সমীকরণ পেয়ে গেল ভারত। শুক্রবার লিগ পর্বের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জিততেই হবে মহেন্দ্র সিং ধোনির দলকে। ফাইনালে ওঠার জন্য সে ম্যাচ জিতলে তো কথাই নেই, পরিত্যক্ত হলেও চলবে ইংল্যােন্ডর। ওটি তাই কার্যত সেমিফাইনালে রূপ নিয়েছে। টুর্নামেন্টের ফাইনাল রোববার।
বৃষ্টির কারণে কাল ম্যাচ শুরু হয় দেরিতে। অধিনায়কত্বে ফিরে আসা জর্জ বেইলি টস জিতে ব্যাটিংয়ে পাঠান ভারতকে। তৃতীয় ওভারে বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় খেলা। ম্যাচের দৈর্ঘ্য ৪৪ ওভারে নামিয়ে আবার শুরু হলেও খেলা বেশি দূর গড়াতে পারেনি। ১৬ ওভারে ভারতের রান যখন ৬৯, বৃষ্টিতে পরিত্যক্ত হয় খেলা। পয়েন্ট ভাগাভাগি করতে হয় দুই দলকে। ৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে অস্ট্রেলিয়া। ৩ ম্যাচে ৫ পয়েন্ট ইংল্যান্ডের। সমান ম্যাচে ভারতের পয়েন্ট ২। তবে শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারালে টুর্নামেন্টের ফাইনালে যেতে পারবে ভারত।
কাল ম্যাচ পরিত্যক্ত হওয়ার আগে রাহানে ও কোহলি উইকেটে ছিলেন ২৮ ও ৩ রানে। ২৩ ও ৮ রানে আউট হয়ে যান রাইডু ও ধাওয়ান। উইকেট নিয়েছেন স্টার্ক ও মার্শ। ক্রিকইনফো।