ভারত-পাকিস্তান ম্যাচ বলে কথা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটি-দুটি নয়, ৮৫টি শর্ত!
হ্যাঁ, আসন্ন বিশ্বকাপ ক্রিকেটে ভারত-পাকিস্তান লড়াই দেখতে হলে মানতে হবে আচরণবিধির ৮৫টি শর্তই। শর্তের বেড়াজাল অবশ্য এমনিতেই দেওয়া হয়নি। শত হলেও অ্যাডিলেডের ম্যাচটা মাঠে ও মাঠের বাইরে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের। অতীতে দুই দলের লড়াই ঘিরে হাঙ্গামা তো কম হয়নি। বিশ্বকাপ শুরু ১৪ ফেব্রুয়ারি, ভারত-পাকিস্তান ম্যাচটা মাঠে গড়াবে দ্বিতীয় দিনেই।
আচরণবিধির প্রধান শর্তটা হলো রাজনৈতিক ও ধর্মীয় স্লোগান লেখা কোনো ব্যানার বা প্ল্যাকার্ড নিয়ে মাঠে ঢোকা যাবে না। এ ছাড়া কর্তৃপক্ষ যেকোনো দর্শককেই মাঠে ঢুকতে বিরত রাখতে বা মাঠ থেকে বেরও করে দিতে পারবে। শুধু ভারত-পাকিস্তান ম্যাচই নয় পার্থে ভারত-আরব আমিরাত ম্যাচের জন্য একই রকম আচরণবিধি করা হচ্ছে। হিন্দুস্তান টাইমস।