ভারত-পাকিস্তান সিরিজ ডিসেম্বরেই?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা থেকে সরাসরি দেশে না গিয়ে কলকাতার বিমান ধরেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান। উদ্দেশ্য, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রধান জগমোহন ডালমিয়ার সঙ্গে সাক্ষাৎ ও ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট-সম্পর্ক পুনরুজ্জীবিত করা। দ্বিপাক্ষিক এই বৈঠক শেষেই কাল শাহরিয়ার জানালেন, আগামী ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চায় পাকিস্তান।
গত বছর পিসিবি ও বিসিসিআইয়ের মধ্যে হওয়া সমঝোতা চুক্তির অংশ হিসেবেই ৩টি টেস্ট, ৫টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টির এই সিরিজ আয়োজন করতে চায় পাকিস্তান। সমঝোতা অনুযায়ী আগামী আট বছরে পাঁচটি সিরিজ খেলার কথা দুই দলের। তবে বাধা হয়ে আছে দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন। ২০০৮ সালে মুম্বাইয়ে পাকিস্তানি জঙ্গিদের হামলার পর থেকেই বন্ধ দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ। এএফপি।