ভারত-পাকিস্তান সিরিজ বাংলাদেশে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটক জমে উঠেছে আবার, শেষ অঙ্কে এসে নতুন চিত্রনাট্য। ভারত-পাকিস্তান সিরিজের সঙ্গে যুক্ত হলো বাংলাদেশের নামও। দ্বিপাক্ষিক সিরিজের নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুই দলেরই পছন্দ বাংলাদেশ!
গতকালই সিরিজের ভবিষ্যৎ নিয়ে দুবাইয়ে বৈঠকে বসার কথা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান শশাঙ্ক মনোহর এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান শাহরিয়ার খানের। এই বৈঠকেও নির্ধারিত হতে পারে ক্রিকেটে চিরপ্রতিদ্বন্দ্বী দুটি দলের সিরিজের ভেন্যু। পাকিস্তান বিকল্প ভেন্যু হিসেবে ভাবছে বাংলাদেশকে। শুধু বাংলাদেশ নয় ভারতীয় ক্রিকেট বোর্ড অবশ্য এই সিরিজের ভেন্যু হিসেবে ভাবছে শ্রীলঙ্কাকেও। তবে ক্রিকেটীয় উন্মাদনাসহ অন্যান্য প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশই নাকি সিরিজ আয়োজনের ক্ষেত্রে দুই দেশের প্রথম পছন্দ। বাংলাদেশেই ‘গেট মানি’টা ভালো উঠবে বলে ধারণা করছে তারা।
বাংলাদেশ-শ্রীলঙ্কা কোনো দেশেই ডিসেম্বরে কোনো হোম সিরিজ নেই। তাই বাংলাদেশ বা শ্রীলঙ্কায় সিরিজটি আয়োজনের সম্ভাবনা ভালোই। সূত্র: এনডিটিভি।