প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৮ সালে ১২ বার, ২০০৯ সালে ১২ বার, ২০১০ সালে ১০ বার। হিসাবটা ওয়ানডেতে ভারত ও শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার। পরস্পরের বিপক্ষে ঘন ঘন ম্যাচ খেলে একটা সময় একঘেয়ে ব্যাপারই বানিয়ে ফেলেছিল শ্রীলঙ্কা ও ভারত। সেই দল দুটিই কিনা কাল আড়াই বছরের মধ্যে প্রথমবার ওয়ানডেতে মুখোমুখি হলো। ওভালে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচটি ছিল ওয়ানডেতে দুই দলের ১৫০তম লড়াই। ওয়ানডেতে আর কোনো দল পরস্পরের বিপক্ষে এতবার মুখোমুখি হয়নি। ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ ১৪৭ বার মুখোমুখি হয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা।
ওয়ানডেতেসবচেয়ে
বেশিমুখোমুখি
১৫০ ভারত-শ্রীলঙ্কা
১৪৭ পাকিস্তান-শ্রীলঙ্কা
১৩৯ অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ
১৩৬ অস্ট্রেলিয়া-ইংল্যান্ড
১৩৬ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড