ভারতই লারার ফেবারিট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেবারিটের প্রশ্নে সবার মুখেই যেন একই উত্তর। দেশ ছাড়ার আগে অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ এই প্রশ্নে বলেছিলেন ভারতের নাম। এবার তাঁর সঙ্গে সুর মেলালেন কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান ব্রায়ান লারাও। বিশ্বকাপের আগমুহূর্তে লারার ভবিষ্যদ্বাণী, ‘আমার ধারণা ভারতই জিতবে। বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষে তারা দারুণ খেলছে আর পিচগুলোও তারা খুব ভালো চেনে।’
শুধু লারাই নন, সাবেক অস্ট্রেলিয়ান পেসার রায়ান হ্যারিসেরও ধারণা, এবারের টুর্নামেন্টে প্রাধান্য থাকবে ভারতের। নিজেদের মাঠে ভারতকে হারানো কষ্টকর হবে বলেই ধারণা তাঁর, ‘যেহেতু সেখানে খেলেছি, আমি জানি তারা নিজেদের মাঠে কতটা অবিশ্বাস্য খেলে। ওদের সাত-আট পর্যন্ত ব্যাটিং। ভারতের মাঠে ভারতের বিপক্ষে খেলা হবে খুবই কঠিন কাজ।’ রয়টার্স।