ভারতকে অভিনব কায়দায় ভনের খোঁচা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একের পর এক ব্যর্থতা—গত কয়েক মাস সময়টা খুব বাজেই যাচ্ছিল

মাইকেল ভন। ছবি: ক্রিকইনফো
মাইকেল ভন। ছবি: ক্রিকইনফো

ইংলিশ ক্রিকেটের। কিন্তু ইংলিশদের ধড়ে পানি আনার কাজটা করে দিল ভারত। সদ্য সমাপ্ত টেস্ট সিরিজ ৩-১ এ হারার পর স্বদেশি তো বটেই, সাবেক ইংলিশ ক্রিকেটারদের সমালোচনা-খোঁচা থেকে রেহাই মিলছে না মহেন্দ্র সিং ধোনির দলের। এ ক্ষেত্রে বেশ সরব মাইকেল ভন।
সিরিজ চলার সময় টুইটারে নিয়মিতই ভারতকে খোঁচা দিয়েছেন ভন। ওভাল টেস্ট জেতার পর একটি সাদা পতাকার ছবি পোস্ট করে সাবেক ইংলিশ অধিনায়ক লিখেছেন, ‘ভারতীয় ক্রিকেটের নতুন পতাকা।’ সাদা পতাকা সাধারণত কোনো যুদ্ধ বা লড়াইয়ের আত্মসমর্পণ বলতেই বোঝায়। ভন কি তবে ভারতের ক্রিকেটকে কটাক্ষ করলেন?

ভারতের ক্রিকেটকে খোঁচা দিয়ে টুইটারে সাদা পতাকার ছবি পোস্ট করেছেন ভন।
ভারতের ক্রিকেটকে খোঁচা দিয়ে টুইটারে সাদা পতাকার ছবি পোস্ট করেছেন ভন।

এর আগে সাবেক এ ইংলিশ অধিনায়ক টুইট করেছিলেন, ‘ছন্দে ফিরেছে ইংল্যান্ড। তবে প্রকৃত বিচার হবে বিশ্বকাপ ও পরবর্তী অ্যাশেজে। ছন্নছাড়া এ দলের
বিপক্ষে নয়, যারা হাল ছেড়ে দিয়েছে।’ এখানে ‘ছন্নছাড়া দল’ কারা, সেটি নিশ্চয় বোঝা যাচ্ছে। পিটিআই।