ভারতের বিরুদ্ধে বয়কট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিওফ বয়কট। ছবি: টেলিগ্রাফ
জিওফ বয়কট। ছবি: টেলিগ্রাফ

কয়দিন আগেই আইপিএলের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন ইয়ান বোথাম। সাবেক ইংলিশ অলরাউন্ডারের মতে, আইপিএল বন্ধই করে দেওয়া উচিত। অবশ্য আইপিএল সোনার ডিম পাড়া হাঁস বলে এর পক্ষে দাঁড়ানোর লোকের অভাব হয়নি। তবে জিওফ বয়কট উচ্চকণ্ঠ আইপিএলের বিপক্ষে নয় খোদ ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধেই। তাঁর মতে ভারতীয় ক্রিকেট বোর্ড মাত্রাতিরিক্ত শক্তিশালী একটি সংগঠন। এর শক্তিমত্তা ক্রিকেটের জন্য একেবারেই মঙ্গলকর নয়। 

ক্রিকেটে ভারতের একচ্ছত্র দাপটটা একেবারেই পছন্দ নয় বয়কটের, ‘একটি দেশ যখন বিরাট ক্ষমতার অধিকারী হয়, সেটি খেলার জন্য কখনোই ভালো হয় না। এতে অন্য দেশগুলোর ভীতি তৈরি হয়। সত্যি এখন সব সিদ্ধান্ত হচ্ছে ভারতের ইচ্ছামতো।’ বিসিসিআইয়ের দাপটের বিপক্ষে দাঁড়ালেও বয়কট অবশ্য আইপিএল প্রসঙ্গে বোথামের সঙ্গে পুরোপুরি একমত নন। এ প্রসঙ্গে সাবেক ইংলিশ অধিনায়কের মন্তব্য, ‘মনে করি না আইপিএল দায়ী। ভারত শক্তিশালী, আইপিএল নয়। আইপিএল ক্রিকেটের জন্য বরং ভালো।’ পিটিআই।