ভারতকে ওয়েস্ট ইন্ডিজের চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৬৫ রানের জুটির একপর্যায়ে স্যামুয়েলস ও রামদিন। ছবি: বিসিসিআই।
১৬৫ রানের জুটির একপর্যায়ে স্যামুয়েলস ও রামদিন। ছবি: বিসিসিআই।

পাওনা-গন্ডা নিয়ে বোর্ডের সঙ্গে মুখোমুখি অবস্থানে গিয়ে আজকের ম্যাচটা বয়কটেরই হুমকি দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। কিন্তু বয়কটের পথে না হেঁটে কোচির মাঠে ব্যাট দিয়েই নিজেদের প্রতিবাদটা সবার কাছে পৌঁছে দিয়েছেন ক্যারিবীয় ক্রিকেটাররা। মারলন স্যামুয়েলসের অনবদ্য সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে ৩২১ রানের বড় সংগ্রহ গড়ে তুলেছেন তাঁরা।
মারলন স্যামুয়েলসের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ ইনিংসে ভারতীয় বোলারদের ওপর রাজত্ব করেছেন দিনেশ রামদিন। তাঁর সংগ্রহ ৬১। স্যামুয়েলস ১১ চার ও ৪ ছয়ে ১১৬ বলে খেলেন ১২৬ রানের ইনিংস। চতুর্থ উইকেটে স্যামুয়েলস-রামদিনের জুটিতে আসা ১৬৫ রানই মূলত গতিপথ ঠিক করে দেয় ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের। এর আগে উদ্বোধনী ব্যাটসম্যান ডোয়াইন স্মিথের ব্যাট থেকে আসে ৪৬ রান।
ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মোহাম্মদ সামি। তিনি ৫১ রানের বিনিময়ে নিয়েছেন ৪ উইকেট। এছাড়া রবীন্দ্র জাদেজা ও অমিত মিশ্র—দুজনেই​ নিয়েছেন একটি করে উইকেট। সূত্র: এএফপি