২৩৭ রানের লক্ষ্য। ১৩১ রান তুলতেই নেই ৭ উইকেট। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেটা তারপরও জিতেছিল ভারত। কাল সেই পাল্লেকেলেতেই তৃতীয় ওয়ানডেতেও একই গল্প। শ্রীলঙ্কার ২১৮ রান তাড়া করতে নেমে ৬১ রানেই ৪ উইকেট নেই। এরপর রোহিত শর্মাকে নিয়ে দাঁড়িয়ে গেলেন আগের ম্যাচের জয়ের অন্যতম নায়ক মহেন্দ্র সিং ধোনি। পঞ্চম উইকেটে ১৫৭ রানের জুটিতে ভারতকে ম্যাচ জিতিয়েই মাঠ ছেড়েছেন ধোনি ও রোহিত। পাঁচ ম্যাচের সিরিজে কোহলিরা এগিয়ে ৩-০-তে।
রোহিত কাল পেয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের দ্বাদশ সেঞ্চুরি। শ্রীলঙ্কার মাটিতে এটাই তাঁর প্রথম সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১৪৫ বলে ১২৪ রান নিয়ে অপরাজিত ছিলেন রোহিত। আর ধোনি ৮৬ বলে করেছেন ৬৭ রান। এর আগে শ্রীলঙ্কার ইনিংসে সর্বোচ্চ ৮০ রান লাহিরু থিরিমান্নের। ভারতের মিডিয়াম পেসার জসপ্রীত বুমরা ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো পেয়েছেন ৫ উইকেট। সনি সিক্স।