ভারতকে বিদায় করে দিল আফগানরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদীয়মানদের এশিয়া কাপেও চমকে দিল আফগানিস্তান। কাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ভারতকে হারিয়ে উঠে গেল সেমিফাইনালে। ভারতের অনূর্ধ্ব-২৩ দল করেছিল ৮ উইকেটে ২৪২ রান। আফগানিস্তান যা পেরিয়ে যায় ২১ বল ও ২ উইকেট হাতে রেখেই। এই হারে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছে প্রথম দুই ম্যাচে জয়ী ভারত।
‘এ’ গ্রুপে তিন ম্যাচে সমান ৪ পয়েন্ট পেয়েছে আফগানিস্তান, ভারত ও কাল মালয়েশিয়াকে হারানো শ্রীলঙ্কা। শ্রেয়তর নেট রানরেটে শ্রীলঙ্কা হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন, আফগানিস্তান রানার্সআপ। আগামীকাল চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে সেমিফাইনালে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। একই শহরের এমএ আজিজ স্টেডিয়ামে অন্য সেমিফাইনালে আফগানিস্তানের প্রতিপক্ষ পাকিস্তান।