ভারতকে হারানো মিয়াঁদাদের সেই ছক্কা ভোলেননি ওয়াসিম

>দুই যুগ আগে আজকের এই দিনে অস্ট্রেলেশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। রচিত হয়েছিল ইতিহাস
ক্রিকেটপাগল মানুষের স্মৃতিতে ম্যাচটা এখনো অমলিন। অস্ট্রেলেশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল উপমহাদেশের দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান। পাঁচ জাতির এই আসরে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কাকে টপকে ফাইনালে উঠেছিল দুই দল। জাভেদ মিয়াঁদাদের দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে সে ম্যাচে ভারতকে হারায় পাকিস্তান। সেটাও একদম শেষ বলে।
ইনিংসের শেষ বলে চেতন শর্মার ফুলটস বলে ছক্কা মেরে পাকিস্তানকে অস্ট্রেলেশিয়া কাপ জেতান জাভেদ মিঁয়াদাদ। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে সেটাই ছিল প্রথম কোনো বড় শিরোপা জয়। ১১৬ রানের অপরাজিত এক ইনিংস খেলে সেদিন একাই ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দিয়েছিলেন দেশটির ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।
৩৪ বছর আগের সেই ম্যাচ নিয়ে টুইটারে স্মৃতি রোমন্থন করেছে পাকিস্তান ক্রিকেট, ‘১৯৮৬ সালের আজকের এই দিনে বড় কোনো টুর্নামেন্ট জেতার প্রথম নজির গড়েছিল পাকিস্তান, অস্ট্রেলেশিয়া কাপে। শারজায় অনুষ্ঠিত হওয়া সেই ম্যাচের শেষ বলে চেতন শর্মাকে ছক্কা মেরে পাকিস্তানকে ম্যাচ জিতিয়েছিলেন জাভেদ মিয়াঁদাদ।’
পাকিস্তান ক্রিকেটের এই পোস্ট দেখে যেন দুই যুগ আগে ফিরে গেলেন দেশটির আরেক কিংবদন্তি, সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। মনের কথাগুলো গুছিয়ে লেখার মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন টুইটারকেই, ‘কিছু কিছু স্মৃতি একদম মনের মধ্যে গেঁথে থাকে। ভারতের বিপক্ষে শেষ বলে জাভেদ মিয়াঁদাদের অসাধারণ ছক্কা মেরে ম্যাচ জেতানোর স্মৃতি তাঁদের মধ্যে একটা। ক্রিকেটীয় সৌন্দর্যের এক উপকরণ এই ম্যাচ। যখনই ওই ম্যাচটা দেখতে বসবেন, অপার আনন্দে ভরে যায় মন। যাই হোক, যে ব্যাটটা দিয়ে মিয়াঁদাদ ছক্কা মেরেছিলেন, সেটা কিন্তু আমার!’
প্রথমে ব্যাট করতে নেমে কৃষ্ণমাচারি শ্রীকান্ত, দিলীপ ভেংসরকার ও সুনীল গাভাস্কারের তিন ফিফটিতে ভর করে ৭ উইকেটে ২৪৫ রান তোলে ভারত। দিলীপ, কীর্তি আজাদ ও ভারতের বর্তমান কোচ রবি শাস্ত্রীকে বোল্ড করেন ওয়াসিম। এরপর ব্যাট করতে নেমে মহসিন খান ও আব্দুল কাদির দুটি কার্যকরী ইনিংস খেললেও, ইনিংসের নায়ক ছিলেন মিয়াঁদাদই। তিনটি করে চার-ছক্কায় ১১৪ বলে ১১৬ রান তোলেন এই কিংবদন্তি। যার মধ্যে একটি ছক্কা ওই শেষ