ভারতকে হারাল জিম্বাবুয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টি-টোয়েন্টি আসতেই কী পরিবর্তন! যে জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়েছে সফরকারী দ্বিতীয় সারির ভারত দলের কাছে, সেই জিম্বাবুয়েই কাল প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে হারিয়ে দিল ২ রানে। জিম্বাবুয়ের বেঁধে দেওয়া ১৭১ রান তাড়া করে জয়ের জন্য শেষ বলে ভারতের দরকার ছিল ৪ রান। কিন্তু ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি নিতে পারেন মাত্র ১ রান। জিম্বাবুয়ের এলটন চিগুম্বুরাই ২৬ বলে ৭ ছক্কায় ৫৪ রান করে গড়ে দিয়েছেন ব্যবধান। ক্রিকইনফো।