ভারতকে হারালেই বিশ্বকাপ জয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছে বিরাট কোহলির দল। ছবি: এএফপি
বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছে বিরাট কোহলির দল। ছবি: এএফপি
>ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন মনে করেন, ভারতকে যে দল হারাতে পারবে তারাই বিশ্বকাপ জিতবে

বিশ্বকাপ শুরুর আগে থেকেই ভারতকে এবারের বিশ্বকাপের অন্যতম সেরা দল মনে করা হচ্ছে। টুর্নামেন্ট গড়ানোর সঙ্গে দেখা যাচ্ছে এ ভারতকে হারানোই অসম্ভব! ৬ ম্যাচ খেলা বিরাট কোহলির দল এখনো হারের মুখ দেখেনি। পাঁচ জয় আর বাকি ম্যাচে বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি করেছে তারা। কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও দোর্দণ্ড প্রতাপে জিতেছে কোহলিরা। ব্যাটিং তো তাদের ঐতিহাসিকভাবেই দারুণ, এবার বোলিংটাও ভয়ংকর! বিশ্বকাপে এখনো পর্যন্ত ভারতের খেলা স্থির সিদ্ধান্তে পৌঁছেছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। তিনি মনে করেন যে দল ভারতকে হারাতে পারবে, ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ জিতবে তারাই।

ম্যানচেস্টারে কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৬৮ রান তুলেও ১২৫ রানের বিশাল ব্যবধানে জিতেছে ভারত। এরপরই টুইট করেন ভন, ‘জেনে রাখুন ভারতকে যে দল হারাবে তারাই বিশ্বকাপ জিতবে।’ বার্মিংহামে রোববার ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রয়েছে কোহলির দল। সেমিফাইনাল তাদের অনেকটাই নিশ্চিত।

মাইকেল ভনের টুইট। ছবি: সংগৃহীত
মাইকেল ভনের টুইট। ছবি: সংগৃহীত

অন্যদিকে ইংল্যান্ডের সামনে পথটা কঠিন। ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চারে এউইন মরগানের দল। সেমিফাইনালে উঠতে বাকি দুটি ম্যাচ ইংল্যান্ডকে জিততেই হবে। গ্রুপপর্বে শেষ ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। অর্থাৎ সেমিতে উঠতে ভারত ও নিউজিল্যান্ডের মতো প্রতিপক্ষকে হারাতে হবে ইংল্যান্ডকে। কিন্তু ইতিহাস স্বাগতিক দলটির বিপক্ষে। ১৯৯২ বিশ্বকাপ থেকে গত ২৭ বছরে মোট সাতটি বিশ্বকাপে এ দুটি দলকে হারাতে পারেনি ইংল্যান্ড।