প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত তাঁর খুব পছন্দের দেশ। ভালো লাগে দেশটির ঐতিহ্য-সংস্কৃতি। ভালো লাগা এতটাই যে জন্টি রোডস নিজের মেয়ের নাম পর্যন্ত রেখে দিলেন ‘ইন্ডিয়া’! দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার জন্টি বর্তমানে মুম্বাই ইন্ডিয়ানসের কোচ হিসেবে ভারতেই রয়েছেন সপরিবারে। গত বৃহস্পতিবার মুম্বাইয়ের এক হাসপাতালে জন্টির স্ত্রী জিন কন্যাসন্তান প্রসব করেছেন। স্ত্রীর নামের সঙ্গে মিলিয়ে মেয়ের নাম রেখেছেন ইন্ডিয়া জিন। খবরটি ওই দিন রাতেই টুইটারে দিয়েছেন সর্বকালের অন্যতম সেরা ফিল্ডার বিবেচিত রোডস, ‘বেবি রোডসের পক্ষ থেকে সবাইকে শুভরাত্রি। বেলা ৩-৩৯ মিনিটে জন্ম নিয়েছে ইন্ডিয়া জিন। ওজন ৩.৭ কেজি। মা ও মেয়ে সুস্থ আছে।’ ওই দিন দিল্লি ডেয়ার ডেভিলসের সঙ্গে ম্যাচ ছিল মুম্বাই ইন্ডিয়ানসের। মাঠে অবশ্য কন্যাভাগ্যের ছাপ পড়েনি। ৩৭ রানে ম্যাচ হেরে যায় জন্টির দল। ইয়াহু নিউজ।