ভারতীয় ক্রিকেটে অপো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টার ইন্ডিয়ার সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তিটা ছিল ঈর্ষণীয়। চার বছরে ২০৩ কোটি রুপি পেয়েছে বিসিসিআই। তবে মোবাইল ব্র্যান্ড অপোর সঙ্গে নতুন চুক্তিটা সে অঙ্ককেও লজ্জায় ফেলে দিয়েছে। পাঁচ বছরের জন্য ভারতের জাতীয় দল (পুরুষ ও নারী), ‘এ’ দল ও অনূর্ধ্ব-১৯ দলের পৃষ্ঠপোষক হওয়ার জন্য ১ হাজার ৭৯ কোটি রুপি দিচ্ছে অপো। আইসিসি থেকে লাভের ভাগ কমে যাওয়াটা বোধ হয় পুষিয়েই নিল বিসিসিআই! রয়টার্স।