প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শন টেইট এখন ভারতীয় নাগরিক। রসিকতা করে বলা নয়, ২০০৭ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সদস্য সত্যি সত্যিই ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন। পেয়েছেন ভারতীয় পাসপোর্ট, যেটির ছবি পরশু অস্ট্রেলীয় পেসার দিয়েছেন তাঁর টুইটার অ্যাকাউন্টে। তা কবে থেকে তাঁর ভারতপ্রেমের শুরু? ঘটনাটা জানতে ফিরে যেতে হবে পেছনে। ২০১০ সালে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে খেলতে এসে প্রেমে পড়েন ভারতীয় মডেল মাসুম সিনহার। অভিসার বিয়েতে রূপ নেয় ২০১৪ সালে। সিনহার সূত্র ধরেই ভারতকে ভালো লাগার শুরু। পরিস্থিতি এমন যে টেইট এবার ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটেও খেলেন কি না, তা নিয়েও শুরু হয়েছে জল্পনাকল্পনা। অবশ্য আইসিসির আইন অনুযায়ী ২০২০ সালের আগে সে সম্ভাবনা নেই। তত দিনে তাঁর বয়স হবে ৩৮। ডেকান ক্রনিকলস।