প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস ট্রফিতে তাঁর খেলার কথাই ছিল না। ছিলেন না টুর্নামেন্টের জন্য ঘোষিত ১৫ সদস্যের ভারতীয় দলে। সেই দিনেশ কার্তিকই খেলবেন ১ জুন থেকে ইংল্যান্ডে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে!
পরশু চ্যাম্পিয়নস ট্রফির ভারতীয় দলে নেওয়া হয়েছে এই উইকেটকিপার-ব্যাটসম্যানকে। আসলে তাঁর কপাল খুলে দিয়েছে মনীশ পান্ডের চোট। আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে অনুশীলনের সময় পেটের পেশিতে টান লাগে পান্ডের। এই চোট চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে দিয়েছে তাঁকে। তাঁর বদলি হিসেবেই ৩১ বছর বয়সী কার্তিকের ভারতীয় দলে ডাক পাওয়া। ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফিজয়ী ভারতীয় দলের সদস্য কার্তিক ভারতের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৪ এশিয়া কাপে, আফগানিস্তানের বিপক্ষে। প্রথম শ্রেণির ক্রিকেটে রানের মধ্যেই ছিলেন কার্তিক, চলতি আইপিএলেও দ্বিতীয় সর্বোচ্চ (৩৬১) রানসংগ্রাহক।