ভারতীয় দলে দুই নবাগত
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ও একমাত্র টি-টোয়েন্টি ম্যাচের জন্য গতকাল দল ঘোষণা করেছে ভারত। ১৭ সদস্যের দলে নতুন মুখ দুটি—কেরালার উইকেটকিপার-ব্যাটসম্যান সনজু স্যামসন ও রেলওয়ের লেগস্পিনার কর্ণ শর্মা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত হোম সিরিজে ডাক পেলেও শেষ পর্যন্ত চোটের কারণে দল থেকে ছিটকে পড়েন মুম্বাইয়ের পেসার ধাওয়াল কুলকার্নি। তিনিও আছেন ১৭ সদস্যের দলে। আছেন গত এশিয়া কাপের দল থেকে ছিটকে পড়া এবং জুনে বাংলাদেশের বিপক্ষে নেতৃত্ব দেওয়া সুরেশ রায়নাও। তবে চোটের কারণে বাদ পড়েছেন লেগস্পিনার অমিত মিশ্র।
ভারতীয় দল: মহেন্দ্রসিং ধোনি (অধিনায়ক), বিরাট কোহলি, শিখর ধাওয়ান, রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, স্টুযার্ট বিনি, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি, মোহিত শর্মা, আম্বাতি রাইডু, উমেশ যাদব, ধাওয়াল কুলকার্নি, সনজু স্যামসন ও কর্ণ শর্মা। তথ্যসূত্র: ক্রিকইনফো।